Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কলাপাড়ায় ডাকাতি ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ: তিন আসামি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকান নাগরিকের বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন— মো. কাওসার, আশিষ গাইন এবং শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ। তাদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ জেলার শ্যামকুর বর্ডার এলাকা থেকে প্রথমে কাওসারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার টেকনিক্যাল মোড়ের বস্তি থেকে শওকত ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়। এরপর কলাপাড়া শহর থেকে আশিষ গাইনকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি করে তারা। এ সময় নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন লুট করে। যাওয়ার আগে গৃহকর্তার স্ত্রীকে একটি ঘরে আটকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা।

এ ঘটনায় পরদিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।