নিহত জাকির হোসেনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তিনি নিরালার ১৭ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন। ওই এলাকায় তার একটি দোকান এবং মশার কয়েল কোম্পানির ডিলারশিপ ছিল।
ওসি মাসুম জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতের পর জাকির হোসেন দৌড়ে একটি দোকানের পাশে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
নিহতের পিঠ ও পেটে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়ে ওসি আরও বলেন, কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজি বা পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।