Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নড়াইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু

 নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে শুক্রবার রাত ১১টার দিকে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নাঈম শেখ স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র এবং একই গ্রামের জাকির শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাবার শেষে নাঈম তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়ায়। গভীর রাতে নাঈমের মা বিষয়টি টের পান এবং পরিবারের সদস্যদের জানান। পরে তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিতসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিতসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, “রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিতসা শুরুর আগেই রাত ১টার দিকে তার মৃত্যু হয়।”