Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড় হাতকবিলা আছালতপুর গ্রামের সামনে বলাকান্দির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ জুলাই) সকালে। সিরাজুল ইসলাম আছালতপুর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

সিরাজুলের প্রতিবেশী মো. নাঈম জানান, মঙ্গলবার সকালে সিরাজুল একটি ছোট ডিঙি নৌকা নিয়ে বাড়ির সামনের বলাকান্দির হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়, এবং একপর্যায়ে বজ্রপাতের কারণে তিনি নৌকা থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।