Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গাজীপুরে পুলিশ, কালিয়াকৈর থানার কর্মচারী ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে

 গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গজারি বন থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাতক্ষণিকভাবে ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর।

পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন চন্দ্রা ফরেস্ট অফিসের পাশের জঙ্গলে গতকাল রোববার গভীর রাতে ওই লাশ পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। পরে খবর পেয়ে আজ সকালে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরে রশহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারের সময় ওই তরুণীর পরনে কালো বোরকা ও থ্রি–পিস ছিল। এ ছাড়া লাশটির পাশে একটি মুঠোফোন ও কালো রঙের ব্যাগ পড়ে ছিল। পুলিশের ধারণা, ওই তরুণীকে শ্বাসরোধের হত্যা পর সেখানে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। তাঁর গলায় আঘাতের চিহ্ন আছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান। তিনি বলেন, নিহত তরুণীর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।