তার কাছে ৪,৭০০ ইউএস ডলার, ৪৭,৮৮৫ ইউএই দিনার, ৩,৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি দিনার এবং ৩৬,০০০ বাংলাদেশি টাকা পাওয়া গেছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২১-এ শারজাহগামী যাত্রী মো. আব্দুল মাজিদকে সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় আন্তর্জাতিক এন্টিহায়জাক কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে তল্লাশি করা হয়। প্রাথমিকভাবে তিনি বৈদেশিক মুদ্রার কথা অস্বীকার করলেও, দেহ তল্লাশিতে মুদ্রা পাওয়া যায়।
জব্দকৃত মুদ্রা ডিএম মূলে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।