নিহত সুভাষ চন্দ্র শীল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার স্বরমহল গ্রামের রাখাল চন্দ্র শীলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পটুয়াখালী সদর উপজেলার ভায়লা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার তিনি আফছারের গ্যারেজ এলাকার সড়কের পাশে হঠাত অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে যাত্রীছাউনিতে আশ্রয় দেন। সেখানে তিনি অবস্থান করছিলেন। বুধবার ভোরে স্থানীয়রা তাকে নিথর অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”