বুধবার (২৩ জুলাই) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।
হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রতিবছর ১৯৯টি দেশের পাসপোর্টের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করে। তারা ২২৭টি গন্তব্যে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ বিবেচনায় নিয়ে র্যাঙ্কিং নির্ধারণ করে।
তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় অবস্থান ভাগ করে নিয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। চতুর্থ অবস্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। পঞ্চম স্থানে রয়েছে নিউ জিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড।
বাংলাদেশি নাগরিকরা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বা অন অ্যারাইভাল ভিসা পান, সেগুলোর মধ্যে রয়েছে—বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ড, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনি-বিসাউ, হাইতি, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, জ্যামাইকা, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।
তালিকায় থাকা এসব দেশের মধ্যে অনেকগুলোতে আগমনের পর ভিসা পাওয়া যায় (অন অ্যারাইভাল), আবার কিছু দেশের জন্য ভ্রমণের পূর্বে অনলাইনে ই-ভিসা সংগ্রহ করতে হয়।