সরকারি কৌঁসুলি (পিপি) এমএ আলম সেলিম জানান, ২০২৪ সালের মে মাসে পারুল ভুয়া কাবিননামা তৈরি করে কাশিয়ানী সদরের বাসিন্দা মো. সবুজ আল সাহবাকে (৩১) স্বামী দাবি করে ১০ লাখ টাকা দেনমোহর উল্লেখ করে যৌতুক মামলা দায়ের করেন।
সেই মামলায় সবুজ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁকে কারাগারে পাঠান। তিনদিন পর তিনি জামিনে মুক্তি পান। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্তে নেমে কাবিননামা ও বিয়ের তথ্য মিথ্যা বলে প্রমাণ করে এবং আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর ভুক্তভোগী সবুজ ওই নারীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করেন।
সেই মামলায় গত রোববার পারুল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এমএ আলম সেলিম বলেন, “যৌতুক মামলার অভিযোগটি তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় আদালত প্রতারণা মামলায় পারুলকে কারাগারে পাঠিয়েছেন।” ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা আইনের এমন প্রয়োগে সন্তোষ প্রকাশ করেছেন।