গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। বিভিন্ন হাসপাতালে ৭৮ জন চিকিতসাধীন রয়েছেন, যাদের মধ্যে অনেকে গুরুতর আহত।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা উদ্ধার ততপরতা শুরু করে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে এবং পরীক্ষায় অংশ নিচ্ছিল। দুর্ঘটনায় ভবনের একটি অংশে আগুন ধরে যায় এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েন। মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘটনার তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে এবং মঙ্গলবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।