Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

 নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে আইড়মারী ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার সময় একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, এবং ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। তবে, তাতক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ততপরতা শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে, এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।