Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

লালবাগে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

 রাজধানীর লালবাগ থানার চৌধুরী বাজার কাশ্মীরি টোলা লেন এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকালে এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে গতকাল রাত পৌনে ২টার দিকে লালবাগ চৌধুরী বাজার কাশ্মীরি টোলা লেন এলাকার একটি বাসার সামনে থেকে ১ দিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেন তারা। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

নাঈম হাসান আরও জানান, কে বা কারা ওই নবজাতককে ফুটপাতে ফেলে রেখে গেছে এই বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসি-টিভি ফুটেজ দেখে ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা চলছে।