দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে জানান, “তিনটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। প্রথম মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন।” তিনি আরও বলেন, “আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করা হয়েছে।”
জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারি থেকে দুদক এসব মামলা দায়ের করে। মামলাগুলোতে অভিযোগপত্র দাখিলের পর আদালত গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিল। আসামিদের পলাতক থাকার কারণে বিচার প্রক্রিয়া তাদের অনুপস্থিতিতেই এগিয়ে চলছে।