নিহতরা হলেন—জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫), চাচাতো ভাইয়ের স্ত্রী আনোয়ারা খাতুন আনু (৫০), জাহিদুলের বোন ও প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), জাহিদুলের শাশুড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫), শ্যালিকা সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন (৪২)।
পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুলের ছেলে সোহানুর কুয়েতে থাকেন। তার স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তিনি দেশে ফিরে আসেন। একইভাবে আনোয়ারা খাতুনের ছেলে সুইট রানা, যিনি বিদেশে থাকেন, নিহতদের খবর পেয়ে দেশে ফিরেন। তাদের ফেরার পর ধর্মদহ গ্রামে চারজনের মরদেহ একসঙ্গে দাফন সম্পন্ন হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, “সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের দাফন তাদের নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।”
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, “আমি ধর্মদহ গিয়েছিলাম এবং চারজনের জানাজায় অংশ নিয়েছি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটি একটি হৃদয়বিদারক ঘটনা। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি।”
দুর্ঘটনাটি ঘটে যখন ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে, এবং তদন্ত চলছে।