Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সাদুল্লাপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে ভাসছে তপন-পলিরানীর পরিবার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর জামুডাঙ্গা (সরকারপাড়া) গ্রামের তপন চন্দ্র সরকার ও তার স্ত্রী পলিরানী সরকারের ঘর আলো করে এসেছে তিন নবজাতক। বিয়ের ১০ বছর পর সন্তান না হওয়ায় বিভিন্ন চিকিতসকের শরণাপন্ন হন এই দম্পতি। অবশেষে গত ২৮ জুন রংপুর নবজাতক, শিশু ও প্রসূতিসেবা হাসপাতালে পলিরানী একসঙ্গে তিন শিশুর জন্ম দেন। এই সুখবর ছড়িয়ে পড়ায় তিন নবজাতককে একনজর দেখতে উতসুক নারী-পুরুষের ভিড় জমছে তাদের বাড়িতে। প্রতিদিন পরিবারটি আগতদের মিষ্টিমুখ করাচ্ছে।

তপন চন্দ্র সরকার বলেন, “সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনার পর একসঙ্গে তিন সন্তান পেয়ে আমরা আনন্দিত। তবে চিকিতসা বাবদ এখন পর্যন্ত প্রায় ৭ লাখ টাকা খরচ হয়েছে, যার ফলে আমরা প্রায় নিঃস্ব। সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে উপকৃত হতাম।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় জানান, “বিষয়টি খোঁজ নিয়ে মা ও শিশুদের জন্য সহযোগিতার চেষ্টা করা হবে।”