Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে ওলিয়ার রহমান হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওলিয়ার উপজেলার জাঙ্গালপাশা গ্রামের মৃত আলাল হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ওলিয়ার রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী রুপসী বাংলা নামের একটি ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ওলিয়ারের শ্রবণশক্তি কিছুটা কম ছিল, যার কারণে তিনি সম্ভবত ট্রেনের শব্দ শুনতে পাননি।