গ্রেফতারকৃতরা হলেন—পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগী এলাকার মৃত ছাত্তার হাওলাদারের ছেলে মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৪৮), একই থানার কালাই কিশোর এলাকার গোলাপ খানের ছেলে মো. জামাল খান (৪৫) এবং দিনাজপুর জেলার বিরল থানার কাজীপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে রতন ওরফে কালু (৩৬)।
পুলিশ জানায়, গত ১৬ জুন রাতে হাজীগঞ্জ পূর্ব বাজারে এসকিউ ক্যাবলের গোডাউনে থাকা সংরক্ষিত বৈদ্যুতিক ক্যাবল লুট করা হয়। এ ঘটনায় ১৮ জুন প্রতিষ্ঠানের ম্যানেজার হারুনুর রশিদ হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা করেন।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে একটি আভিযানিক দল ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে।
পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৮ জুলাই বগুড়া সদর থানার মহাস্থানগড় এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ডাকাতি মামলায় ব্যবহৃত দুইটি ট্রাক ও তালা কাটার বড় কাটার উদ্ধার করা হয়। পরে সাহাব উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর থানার এলাকা থেকে রতন ও জামাল খানকে গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, গ্রেফতাররা আন্তঃবিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য। সাহাব উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচটি, রতনের বিরুদ্ধে দুটি এবং জামালের বিরুদ্ধে নয়টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।