পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ভুক্তভোগী ছাত্রীকে তার পরিচিত অভি নামের এক যুবক ইয়ারপুর এলাকার একটি দোকানে ডেকে নিয়ে যায়। পরে অভি ও সমির মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাদের বন্ধু শুভ ধর্ষণে সহায়তা করে। ভোর রাত চারটার দিকে ভিকটিমকে ছেড়ে দেওয়ার পর তিনি আশুলিয়া থানায় উপস্থিত হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর পুলিশ সকালে অভিযান চালিয়ে ইয়ারপুর থেকে অভি, সমির ও শুভকে গ্রেফতার করে।
ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হান্নান জানান, “কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, ঘটনা জানাজানি হওয়ার পর তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।