Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আহত ১

ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এর আগেও এনসিপির কার্যালয় লক্ষ্য করে একাধিকবার ককটেল হামলার ঘটনা ঘটেছিল। দলটির পক্ষ থেকে রাত ১২টার দিকে জানানো হয়, এই ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম ইমন হাওলাদার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জালাল উদ্দিন প্রথম আলোকে জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু করা হয়েছে।