অভিযোগ তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এজাহার সূত্রে জানা যায়, ইব্রাহীম বেপারী একই ইউনিয়নের নলগাঁও গ্রামের এক টিকটকার মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ওই মেয়ে ইব্রাহীমকে তালাক দিয়ে পার্শ্ববর্তী জাগীর চাঁদপুর গ্রামের রুহুল আমিন আকন্দের ছেলে সৌদি আরব প্রবাসী আল-আমিনকে বিয়ে করেন। গত ১০ মার্চ পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর আল-আমিনের স্ত্রী তিন মাসের গর্ভবতী হন।
অন্যদিকে, ইব্রাহীম বেপারী গত ১৯ নভেম্বর কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসার ভালোভাবেই চলছিল এবং তার দ্বিতীয় স্ত্রী ছয় মাসের গর্ভবতী হন। কিন্তু গত ২২ জুন ইব্রাহীম কাউকে কিছু না জানিয়ে তার সাবেক স্ত্রী তথা আল-আমিনের স্ত্রীকে নিয়ে অজানা উদ্দেশ্যে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।