ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, আজ রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া এলাকার একটি মসজিদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি গতকাল থেকে নিখোঁজ ছিল বলে তার পরিবার জানিয়েছে।
এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় থানা পুলিশ এবং পিবিআই যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে।
