Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

বরিশালের বাকেরগঞ্জে দিনে-দুপুরে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা

 

বরিশালের বাকেরগঞ্জে দিনে-দুপুরে ঘরে ঢুকে দুর্বৃত্তরা হাজি আব্দুস সত্তার হাওলাদার নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানাধীন গোলদার বাড়ি নামক স্থানে একটি দোতলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

নিহত হাজি আব্দুস সত্তার হাওলাদার (৭০) গোলদার বাড়ির মৃত রশিদ হাওলাদারের ছেলে এবং অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর। নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বসতঘরের দরজায় কে বা কারা নক করে। তার স্বামী দ威দরজা খুলে দিলে একজন লোক ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে। তার চিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যায়। তিনি জানান, হত্যাকারী পাঞ্জাবি পরিহিত ছিল এবং তার মুখে দাঁড়ি ছিল। নিহতের ভাতিজা লিটন হাওলাদার বলেন, তার চাচা সত্তার হাওলাদারের সঙ্গে এলাকায় কারও কোনো শত্রুতা ছিল না। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা তার বোধগম্য নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদ হাসান জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই হাজি আব্দুস সত্তার হাওলাদারের মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ঘরে ঢুকে ৭০ বছর বয়সী সত্তার হাওলাদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।