টাঙ্গাইলের ভূঞাপুরের বাহাদিপুর এলাকায় অভিযানে গিয়ে এক মাদক বিক্রেতার কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার অধিদপ্তরের প্রধান কার্যালয় এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক মো. জিয়াউর রহমান।
তদন্ত–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযানে গিয়ে ছালেহা বেগম নামের এক মাদক বিক্রেতার বাড়ি থেকে ৯ লাখ টাকা নিয়ে আসেন ওই তিন কর্মকর্তা। এমন অভিযোগের ভিত্তিতে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত পাওয়ায় তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
.png)