Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪১৮


সারা দেশে ২৪ ঘণ্টার অভিযানে পুলিশ ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৯৮ জন পরোয়ানা ও ফৌজদারি মামলার আসামি। এ ছাড়া ৪২০ জনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ৪টি ধারালো অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৪টি গুলি এবং ৫৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।