Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কামরাঙ্গীরচরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. রুবেল (৩৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

শিশুটির মা রোজিনা বেগম জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে। শুক্রবার বিকেলে শিশুটি রুবেলের বোনের মেয়েদের সঙ্গে খেলতে যায়। খেলা শেষে অন্যরা নিচে চলে গেলেও শিশুটি নামার সময় রুবেল তাকে জোর করে ধরে নিজের কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানায়।

রোজিনা বেগম আরও জানান, তিনি শিশুকে নিয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে শুক্রবার মামলা (নং ১৫, তারিখ ১৯/০৭/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৪)(খ) ধারায়) দায়ের করেন। শনিবার দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মো. রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।