এই ঘটনা ধরা পড়েছে স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে, যা শুক্রবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, বাম হাতে চাপাতি ধরে ছিনতাইকারী যুবককে আক্রমণের ভঙ্গিতে ভয় দেখাচ্ছে। এরপর সে ব্যাগটি ছিনিয়ে নিয়ে তিনজন ট্রাফিক পুলিশ সদস্যের পাশ দিয়ে রাস্তা পার হয়ে চলে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা শুক্রবার যুগান্তরকে জানান, “ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। এটি কলাবাগান বাস স্টপেজের কাছে। এখনো কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেনি। তবে আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছি।” তিনি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে। তিনি আশাবাদী যে, খুব শিগগিরই অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হবে।