Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধের

খুলনার পাইকগাছায় ইটবোঝাই ট্রলির চাপায় মোকছেদ গাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজের কাছে রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোকছেদ রাড়ুলীর বোরহানপুর গ্রামের মৃত মেনু গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মোকছেদ বাইসাইকেল নিয়ে পাইকগাছার দিকে যাচ্ছিলেন। তিনি রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তার সাইকেলটিকে চাপা দেয়। এতে মোকছেদ গুরুতর আহত হন। তার বুকের পাজর ও কোমর ভেঙে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”