স্থানীয় সূত্র জানায়, রাম রাবণ পূর্ব পাড়া এলাকার পলাশ মনি দাসের মেয়ে পূর্ণিমা দাসের সঙ্গে সম্প্রতি একই উপজেলার সুয়াপুর এলাকার মরু দাসের ছেলে মন্টু মনি দাসের বিয়ে হয়। গ্রামের পঞ্চায়েত কমিটির পূজা উপলক্ষে মেয়ে ও জামাইকে দাওয়াত করে আনা হয়। পূজার অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ-উল্লাসের সময় অতিরিক্ত মদপানের কারণে মন্টু দাসের মৃত্যু হয়। একই সঙ্গে তার শ্যালক পিনু দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাম রাবণ গ্রামের দ্রীরেশ মাতাব্বর বলেন, “অল্প বয়সের ছেলেপেলে বলে কথা। পূজার অনুষ্ঠানে আনন্দ-উল্লাস করতে গিয়ে অতিরিক্ত মদপানের কারণে ভগ্নিপতির মৃত্যু এবং শ্যালকের গুরুতর অসুস্থতার ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা।”
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, “এ ঘটনার বিষয়ে এখনো কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”