ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকাল ৪টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৫ নম্বর রোডের ডি ব্লকের ১৪ নম্বর বাসার সামনে। নাজিম উদ্দিন পাঠাও কুরিয়ার সার্ভিসে ডেলিভারি বয় হিসেবে কাজ করেন।
নাজিম জানান, বিকালে তিনি একতা হাউজিংয়ের ৫ নম্বর রোডের মসজিদের সামনে একটি ডেলিভারি সম্পন্ন করে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লক দিয়ে মেইন রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় ১৪ নম্বর বাসার সামনে তিন যুবক চাপাতি নিয়ে তার সাইকেলের গতিরোধ করে। তারা তার কাছ থেকে ৪১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নাজিম মোবাইল ফোন ফেরত চাইলে তারা দূর থেকে ফোনটি ফিরিয়ে দিয়ে একটি রিকশায় করে চাপাতিসহ একতা হাউজিংয়ের দিকে পালিয়ে যায়। তার অফিসের নির্দেশে তিনি মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে সাদা পাঞ্জাবি পরা এক যুবক সাইকেল নিয়ে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লক দিয়ে যাচ্ছিল। এ সময় তিন যুবক তার গতিরোধ করে চাপাতি দেখিয়ে টাকা ছিনিয়ে রিকশায় করে পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা আব্দুল মোমিন জানান, অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।