Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কদমতলীতে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন, ছুরিকাঘাতে নিহত শান্ত আহমেদ বাবু

 রাজধানীর কদমতলী থানাধীন পাটের বাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ আগস্ট) রাতে।

নিহতের বন্ধু তন্ময় জানান, সোমবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে সন্ত্রাসীরা শান্ত আহমেদ বাবুর গলার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শান্ত আহমেদ বাবুর গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম মৃত সদর আলী। তিনি শনিবার আখরা মৃধা বাড়ি এলাকায় থাকতেন এবং নিয়মিত কোনো কাজ করতেন না। মাঝেমধ্যে তিনি তার এক বন্ধুর আইটি ফার্মে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, “লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”