শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সূত্রপাত হয় যখন পেছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আসা আরও দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সঙ্গে সংঘর্ষে জড়ায়। ফলে মোট চারটি বাস ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে, এবং ঘটনার তদন্ত চলছে।