পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সেনাবাহিনীর একটি টহল দল মোহনপুরে টহল দিচ্ছিল। মোহনপুর টাউন এলাকায় পৌঁছানোর সময় একটি ট্রাক পেছন থেকে সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দেয়। এরপর ট্রাক ও সেনা বহনকারী গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ৮ জন সেনা সদস্য আহত হন।
আহতদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “মডেল টাউন এলাকায় একটি ট্রাক সেনাবাহিনীর গাড়িকে ধাক্কা দেয়, এতে ৮ জন সেনা সদস্য আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো অভিযোগ আসেনি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।”