Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

বরিশালে হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক

 বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকায় অবস্থিত হোটেল রোদেলা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনার সময় হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এ সময় তাদের সহযোগী আরও একজন তরুণীকেও আটক করা হয়েছে।

মাহিয়া মাহি স্বামী-স্ত্রী পরিচয় দিলেও প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”