Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রাজধানীর কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর কদমতলীতে শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে একটি ১০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কেরানীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি নেভানো হয় সাড়ে ৩টায়। তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগুনের সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি।

তবে, স্থানীয় বাসিন্দাদের দাবি, এসির লাইনে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।