বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। পরিদর্শনের শুরুতে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকের পর তিনি আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্�নের জবাবে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “প্রথম পর্যায়ে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এরপর ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। আমরা চেষ্টা করবো যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্যে টিকিট প্রদান করতে।”
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এটি শুধুমাত্র পর্যটকদের আগমন বাড়াবে না, বরং স্থানীয় অর্থনীতি, হোটেল-মোটেল ব্যবসা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।