Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে।

দগ্ধরা হলেন: তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) এবং ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন, এবং তাদের মা তাহেরা খাতুন (৬০)ও এ ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, দুই বোন আসমা ও সালমার পরিবার তাদের মায়ের সঙ্গে একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। বাড়ির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনের পাইপ থেকে গ্যাস লিক হয়ে বাসায় ছড়িয়ে পড়ে। রাতে আগুন ধরে গেলে বাসাটি পুড়ে যায় এবং বাসার সবাই দগ্ধ হন।

খবর পেয়ে ভোরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, “ইনস্টিটিউটে ৯ জনকে ভর্তি করা হয়েছে। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে, তা পরীক্ষা করা হচ্ছে। তবে সবার অবস্থা গুরুতর।”