স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সপ্তাহের শেষ দিনে ব্যাংকটি বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, ওই রাতে ব্যাংকে কোনো পাহারাদার ছিল না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা অবস্থায় দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রূপসা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে প্রায় ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা পুরোটাই লুট হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এই ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলোর বিশ্লেষণ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ব্যাংকে কোনো প্রহরী না থাকার সুযোগে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।