ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামের একটি বিল থেকে রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ২৭ বছর বয়সী) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ফরিদপুর পিবিআইয়ের একটি দল লাশের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ করছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, “সকালে স্থানীয়রা বিলে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। রবিবার বিকাল ৫টা পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”