Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো চেঙ্গাকান্দি গ্রামের মো. শাহআলীর মেয়ে নুসাইবা (৫) এবং তার চাচাত ভাই, একই এলাকার সালাউদ্দিনের ছেলে মো. ইয়ামিন (৫)।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, রোববার দুপুরে শিশু দুজন তাদের বসতঘরের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ঘরের কাছে মেঘনা নদীর শাখা চেঙ্গাকান্দি নদে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম হাড়িপাতিল ধুতে নদীতে গেলে শিশু ইয়ামিনকে পানিতে ভেসে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। এরপর স্থানীয়রা এসে নুসাইবাকেও নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, এ বিষয়ে ডিউটি অফিসারের সঙ্গে কথা হয়েছে। এখন পর্যন্ত কেউ এমন কোনো অভিযোগ করেননি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।