জানা গেছে, গত বছরের জুলাই মাসে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলারই এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তাদের।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সোহাগ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং বর্তমানে জেলা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত। তার স্ত্রী শিরিন আক্তার মুক্তাও রাজনৈতিকভাবে সক্রিয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ ও মুক্তা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “সোহাগ ও শিরিন উভয়েই এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে করা মামলায় আদালতে পাঠানো হবে।”
এদিকে গ্রেফতারের খবরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও কিছু আসামির বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চলমান রয়েছে।