ভুক্তভোগী কাঠ ব্যবসায়ী রাজা মিয়া, যিনি বালিরটেক বাজার বণিক সমিতির সভাপতি, দাবি করেছেন, সংঘবদ্ধ ডাকাতদল তাঁর বাড়িতে হানা দিয়ে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রাজা মিয়ার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গত বছরের ৫ অগাস্ট থেকে দেশের বাইরে রয়েছেন।
রাজা মিয়া বলেন, “রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা ১২-১৪ জনের একটি ডাকাতদল গ্রিল কেটে আমার বাড়িতে ঢোকে। তারা দোতলা বাড়ির দ্বিতীয় তলায় আমাদের রুমে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। ঘরের আলমারি ভেঙে ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও কাঠ ব্যবসার জন্য রাখা ১২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ করব।”
হোয়াটসঅ্যাপ কলে সানজিদ আহমেদ সুমন বলেন, “ডাকাতরা চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে আমার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে। চিৎকার করলে ক্ষতি করার হুমকি দেয়, তাই ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি করেছে।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ওসি এসএম আমানউল্লাহ। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছে।