Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ভৈরবে পুলিশের অভিযানে ১৬ ছিনতাইকারী গ্রেফতার

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ১০টা থেকে রোববার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

রোববার (৩ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃতরা হলেন: দুলাল (৪৫), জনি (২৬), মোস্তফা (৪২), ফরহাদ (২৫), মনির হোসেন (২৮), নামিন (২০), শাহিন (২১), সুমন (২৮), বিজয় (২৭), সানি (৩০), বিল্লাল (২০), রনি (৩২), হৃদয় (২৫), ফুল মিয়া (৩৬), সোহেল (২৮) এবং ওসমান (১৮)।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, শহরে চুরি, ছিনতাই এবং মাদকাসক্তির ঘটনা বৃদ্ধি পাওয়ায় রাতভর এই অভিযান চালানো হয়। অভিযানে ১৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। একজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি, এবং কয়েকজনের বিরুদ্ধে নতুন মামলাও দায়ের করা হয়েছে।