ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক আজমনগর স্কুলের সামনে। জানা যায়, সুহায়েত সড়কের পাশে একা দাঁড়িয়েছিলেন। এ সময় একটি অটোরিকশা থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়, যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।