শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সাইদুল ইসলাম উত্তর শ্রীপুর এলাকার একটি বসতবাড়ির পাশে ঘরের ডিপির আড়ালে পাঁচ বছরের ওই শিশুকে মুখ চেপে ধরে কৌশলে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার পর ১০ জুলাই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে সাইদুল আত্মগোপনে চলে যান।
এরপর র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রথম প্রহরে র্যাব-১৩ গাইবান্ধা এবং র্যাব-১ ঢাকা উত্তরা ক্যাম্পের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা মেট্রোপলিটনের ভাটারা থানা এলাকা থেকে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারের পর আসামি সাইদুল ইসলামকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।