রোববার (৩ আগস্ট) রাজধানীর চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট এবং লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
এছাড়া, খুলনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট দুটি অভিযান পরিচালনা করে। এর মধ্যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে দুটি মামলায় মোট ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের আরেকটি অভিযানে একটি অবৈধ সীসা ব্যাটারির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া, রাজধানীর পশ্চিম আগারগাঁও ও রমনায় নির্মাণ সামগ্রীর মাধ্যমে বায়ু দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এই দূষণবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।