খাজুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, শনিবার রাতের বর্ষণে হালিমের চাষকৃত পুকুরে পানির পরিমাণ বেড়ে যায়। রবিবার সকালে পুকুরের পানি সেচ দেওয়ার সময় বৈদ্যুতিক মোটরের লাইনে শর্ট সার্কিট হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।