বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার আওতাধীন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার। তিনি বলেন, “উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
দুর্জয় জানান, মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের। তার পরনে কোনো কাপড় ছিল না, তবে মুখে তিনটি ক্ষতচিহ্ন দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, “সৈকতের বালিয়াড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখেছি। এলাকার লোকজনের কল পেয়ে পুলিশ এসেছে। সম্ভবত ভাটার টানে এটি সাগর থেকে ভেসে এসেছে।”
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।