বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এই মরদেহ পাওয়া যায়। মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দুদিন অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার সকালে বদরগাজী এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা মুনতাহার আত্মীয়স্বজনকে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করে এবং উদ্ধার করে নিয়ে যায়।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বলেন, “স্থানীয়দের কাছ থেকে একটি শিশুর মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”