মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাকিব জানান, শিশু শিক্ষার্থী সাদাত ওই রাতে পড়াশোনা শেষ করে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে একটি বিষধর সাপ ঘরে প্রবেশ করে সাদাতের গলায় কামড় দেয়। তার চিৎকারে অন্য শিক্ষার্থী ও মাদ্রাসার প্রধান শিক্ষক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে পিটিয়ে মারেন।
ঘটনার পর আহত সাদাতকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে রাতেই তাকে সাপাহার উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
মৃত সাদাত চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্থাপুর উপজেলার ইসলামপুর গঞ্জের সারাফত আলীর ছেলে। তিনি কয়েকদিন আগে ওই মাদ্রাসার মক্তব বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছিলেন।