ঘটনাটি ঘটেছে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী নজর আলীর রাসায়নিক সারের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন এলাকার পীরভক্ত মুরিদ ও স্থানীয় বাসিন্দারা আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে কাঁচা বাঁশে মাইক টাঙিয়ে দোয়া-খায়ের শুরু হয়। এ সময় হঠাৎ বৃষ্টি ও ঝড়বাতাস শুরু হলে মাইকের কাঁচা বাঁশ ৩৩,০০০ ভোল্টেজের বিদ্যুতের তারে পড়ে যায়। এতে মাইকের তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ ঘটে এবং মাইকের ব্যাটারি বিস্ফোরণের সঙ্গে বিকট শব্দ হয়।
ঘটনাস্থলে মিঠাপুকুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম হুজুর (৩৮) এবং পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বাসিন্দা শাহাবুদ্দিন মিয়া (৪৫) প্রাণ হারান। বিদ্যুৎস্পৃষ্টে আহত আটজনের মধ্যে সাহবাজ গ্রামের হাসু মিয়া ও দোকান মালিক নজর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।